• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বাউফলে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাউফল কর্তৃক আয়োজিত তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, খামারবাড়ি, পটুয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, বরিশাল অঞ্চলের কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস।

উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হোসেন জানান, বাউফলে ১৮৫ হেক্টর জমিতে সুর্যমুখী ও ১৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশী। এটি সরকারের তেল উৎপাদন বৃদ্ধিকরণ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে, ভেজাল মুক্ত তেল পাবে, তেল আমদানি হ্রাসে ডলার সাশ্রয় হবে।

এদিকে কালাইয়া ইউনিয়নের শৌলা নুরজাহান গার্ডেনে মোঃ শাহবাজ খান, এআইপি এর সভাপতিত্বে বিকাল তিনটার দিকে
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস পালিত হয়।
অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আলু বিতরন করা হয়। এ সময় এআইপিপ্রাপ্ত মোঃ শাহবাজ খান তার নিজের গার্ডেনে উৎপাদিত বিভিন্ন দেশি –বিদেশি ফল ও সবজি ডিসপ্লে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ