• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা : তোফায়েল/d.c.b

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ভোলা, ২৬ মার্চ, ২০২৩ () : বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের আমাদের এই স্বাধীনতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম।
আজ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের নেতৃত্বে দূর্গ গড়ে তুলতে হবে। শপথ করতে হবে, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো এবং যারা ষড়যন্ত্রকারী তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
পরে স্বাধীনতা দিবসের একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে মিলিত হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংঠনটির নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ