• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণকে বাইডেনের শুভেচ্ছা/d.c.b

রিপোর্টার: / ২৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ঢাকা, ২৭ মার্চ, ২০২৩ () : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তির মূল্য গভীরভাবে বোঝে, কারণ তারা ১৯৭১ সালে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে সাহসিকতার সাথে লড়াই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও মুক্তির মূল্য গভীরভাবে বোঝে কারণ তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে এবং তাদের নিজস্ব ভাষায় কথা বলার জন্য সাহসের সাথে লড়াই করেছে।’
ঢাকাস্থ মার্কিন দূতাবাস আজ চিঠিটি শেয়ার করেছে, যেখানে বাইডেন বলেছেন যে ৫০ বছরেরও বেশি সময়ের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসাথে অনেক কিছু অর্জন করেছে।
বাইডেন লিখেছেন, বিগত অর্ধ শতাব্দীর দ্বিপক্ষীয় সম্পর্কের ফলে অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবেলা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহগায়তায় অংশীদারিত্ব এবং একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার অর্জিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য সীমান্ত উন্মুক্ত করে তাদের স্বাগত জানানোয়,  বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনি বাস্তবে বিশ্বের জন্য সহানুভূতি ও উদারতার উদাহরণ স্থাপন করেছেন। আমরা রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার এবং নৃশংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহিতার সম্মুখীন করার অঙ্গীকারে অংশীদার।’ তিনি শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের প্রদর্শিত অঙ্গীকারের প্রশংসা করেন। বাইডেন বলেন, ‘আমরা গ্লোবাল অ্যাকশন প্ল্যান মন্ত্রী পর্যায়ের বৈঠকের সহ-আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই, যা বৈশ্বিক মহামারী অবসানে রাজনৈতিক অঙ্গীকারকে উল্লেখযোগ্যভাবে উন্নীত করেছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি আসছে, তখন আমি আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র ও সাম্যের বিষয়ে যে গভীর মূল্যবোধ পোষণ করে এবং মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি যে সম্মান প্রদর্শন করে, তা স্মরণ করছি।
পরিশেষে তিনি বলেন, ‘(স্বাধীনতা দিবস) উদযাপনের দিনে দয়া করে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ