• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

সিরাজদিখানে বাংলাদেশ-ভারত বাউলসংগীত উৎসব অুনষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭৩ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ-ভারত বাউলসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফকির লালন শাহের ২৪৯তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে দুই বাংলার বাউলদের অংশগ্রহণে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী বাউল উৎসবের ৩য় ও শেষ দিনের অনুষ্ঠান উপজেলার ইছাপুরা এম. জে হলিডে রিসোর্টে রোববার  দিবাগত রাতে অনুষ্ঠিত হয়। এর আগে দুইদিন বাউল উৎসব ঢাকার শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়েছে। দুই বাংলার বাউল শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন সুনীল কর্মকার, টুনটুন ফকির, সফি মন্ডল, রেখা সুফিয়ানা, আরজু শাহ, রিনা দাস, পারুল বালা আমানত ফকির ও বেনজির অলি। এম জে রিসোর্টের স্বত্ত্বাধীকারি আবদুল মোমেন এর ব্যবস্থাপনায় রোববার  দিবাগত রাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি শেখ আমিন, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, রশুনীয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ