• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

সোমালিয়ায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলায় ৫৪ সেনার মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৩১ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সশস্ত্র সংগঠন আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। নিহত সেনারা সেখানে শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির বরাত দিয়ে রোববার  (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি শনিবার জানিয়েছেন।

মুসেভেনি জানান, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি আরও বলেন, ‘আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা হয়েছে।’

রয়টার্স বলছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

মুসেভেনি গত সপ্তাহে বলেছিলেন, উগান্ডার সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনে (এটিএমআইএস) কর্মরত উগান্ডান সৈন্যদের ওপর হামলার বিষয়ে বিশদ কোনো বিবরণ সেসময় দেননি তিনি।

শান্তিরক্ষী বাহিনী নিয়ন্ত্রণ ফেরত পেলে নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করা হয়। যার মধ্যে সবচেয়ে বেশি প্রতিবেশী উগান্ডার নাগরিক।

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব বলেছে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে।

সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে। আর এই কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।  তাদের প্রতিহত করতে কাজ করছে আঞ্চলিক শান্তিরক্ষী বাহিনী এটিএমআইএস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ