• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টার: / ৬৯ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬

সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র আওতায় ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মঈন, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ পল্টু, কৃষকদলের সভাপতি বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসব চারার মধ্যে রয়েছে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন ও নিম গাছ। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রোপণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডেপুটি রেঞ্জার মোঃ আওছাফুর রহমান জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগী সদস্যকে দায়িত্ব প্রদান করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হাসান বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এ উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ