• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

কলাপাড়ায় দুর্যোগে বিপদাপন্ন পরিবারের সুরক্ষায় মতবিনিময় /দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ৩৩৬ পঠিত
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগে  বিপদাপন্ন পরিবারের সাথে সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা বুধবার সকাল ১০টায়  কৃষি অফিস সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী বিপদাপন্ন পরিবারগুলো যাতে দ্রুততম সময়ে সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা পায় এ লক্ষ্যে জাগো নারী  “প্রদৃপ্ত” প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে।

কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের সভাপতিত্বে প্রদৃপ্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শ্যামল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, সাংবাদিক মিলন কর্মকার রাজু প্রমূখ।

সভায় উপস্থিত মিঠাগঞ্জ ও লালুয়া ইউনিয়নের বিপদাপন্ন পরিবারের সদস্যরা বলেন, অবৈধ দখলদারদের কারণে  কলাপাড়ার পানি নিষ্কাশনের প্রধান খাল ও স্লুইসগুলো দখল হয়ে যাচ্ছে। মাছ চাষের নামে খালে লবণ পানি উঠিয়ে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে হাতেগোনা কয়েক জন প্রভাবশালী। এ ছাড়া দুর্যোগ কালীন সময়ে জলোচ্ছ্বাস থেকে মানুষের জীবন ও সম্পদ   রক্ষার জন্য বাঁধগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।  তাই এই দুই ইউনিয়নের কৃষক ও মানুষের জরুরী এ সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  দাবি করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ