• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বরিশালে তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ৫৯০ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ ২৪ জুন বরিশাল নগরীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিকেল তিনটায় সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরিশালে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনটি তরুন সংগঠনের উদ্যোগে দেশের ছয়টি বিভাগীয় শহরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুন সমাজ আজ মাঠে নেমেছেন। তিনি আরও বলেন, আগামীদিনে বাংলাদেশকে বসবাসযোগী ও সকলে যেন সমান অধিকার নিয়ে থাকতে পারে, সেই লক্ষ্যেই এ সমাবেশ।
সমাবেশকে ঘিরে বিভিন্নস্থানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে টুকু আরও বলেন, ইতোমধ্যে হিজলা উপজেলায় ছাত্রদলের প্রচার-প্রচারনা লিফলেট বিতরণকালে সরকার দলীয় ক্যাডারদের হামলা হয়েছে। হামলায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ন্যায়ের জন্য মাঠে নামলেই খুন ও গুম করা হচ্ছে। সকল মানুষ এই সরকারের নির্যাতনের শিকার হচ্ছে। এর থেকে মানুষকে মুক্তি দিতেই তারুণ্যের এই সমাবেশের আয়োজনে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী,  সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিলটন, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ