• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামি সোহরাব ইয়াবাসহ গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২৪৫ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩

পটুয়াখালীর বাউফলের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহরাব সিকদারকে ৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাজাপ্রাপ্ত ওই আসামি মোঃ সোহরাব সিকদার (৩০) কে শনিবার (২৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে দাসপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের আক্কেল আলী শিকদারের ছেলে।

থানা পুলিশ জানান, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোহরাব সিকদার কে গ্রেফতার করে। ওই সময় সোহরাবের সঙ্গে থাকা ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং রোববার সোহরাব সিকদারকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানান, ২০১৭ সালের ৩৭৭ নম্বর জিআর মামলায় সোহরাবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ১১ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা চলমান রয়েছে।

বাউফল থানার তদন্ত ওসি মো. মিজানুর রহমান বলেন, সোহরাব বাউফল থানার তালিকাভুক্ত চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ