• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

লালমোহনে এক শিক্ষকের ছেলের বিয়ের কাবিন ভাইরাল/দৈনিক ক্রাইম বাংলা।

নুরুল আমিন / ২৫৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

নুরুল আমিন, নিজস্ব প্রতিবেদক ঃলালমোহনে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিয়ের কাবিন ভাইরাল হয়েছে। ছেলের ৬০ লক্ষ টাকা বিয়ের কাবিন শিক্ষকের ফেসবুক আইডিতে পোস্ট করার পর এটি ভাইরাল হয়ে যায়। এটি এখন লালমোহনের আলোচিত বিষয়- টক অব দি টাউন। বুধবার (১২ জুলাই) দিনগত রাত থেকেই বিষয়টি ফেসবুকে ব্যপকভাবেছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের ছেলে ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোসনা বেগমের মেয়ের মধ্যে এই বিয়ে হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জের ধরে তারা দুজনে পরিবারের অজ্ঞাতে গত ২ মার্চ ঢাকায় নোটারী পাবলিকের মাধ্যমেও ১লক্ষ টাকা দেনমোহরে করেছিল।
পরবর্তীতে দুই পরিবারে বিষয়টি জানাজানি হলে নানান কথাবার্তার পরে ৬০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে কাবিন হয়। তাতে ৩৫ লক্ষ টাকা উসুল দেখানো হয়েছে।
বিয়ের পূর্বাপর সকল ডকুমেন্ট তৈয়ব মাস্টার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক তোলপাড় শুরু হয়। বিয়ের আনুষ্ঠানিকতার দৃশ্যও তিনি পোস্ট করেছেন। তৈয়ব মাস্টারের স্ত্রী ডাওরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ফেসবুকসহ নেট দুনিয়ায় নানান প্রশ্নের ঝড় ওঠে। শিক্ষকের ছেলের বিয়ের কাবিন ৬০ লক্ষ টাকা হলে তার মাসিক আয় কত? তিনি কত কোটি টাকার মালিক? আলোচনার ঝড় থেকে বাদ পড়েনি মেয়ের পরিবার। অনেকে দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ নিউজ লেখা পর্যন্ত এ বিষয়ে কথা বলার জন্য দুই পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে তৈয়ব মাস্টারের পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুভাকাঙ্ক্ষী জানান, প্রেমের জালে জড়িয়ে পড়া একমাত্র ছেলের জীবন বাঁচাতে বিপাকে পড়ে মেয়ে পক্ষকে ৬০ লক্ষ টাকার কাবিন দিলেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈয়ব মাস্টার। পিতা হিসেবে ছেলের জন্য জীবনের সর্বোচ্চ রিক্স নিলেন। এমন পিতার, এমন শিক্ষকের তুলনা হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ