• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,,

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে “নতুন ইতিহাস সৃষ্টি হবে”। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ বক্তব্য দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের লড়াই জুলুম-অত্যাচার, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং জনগণের ভোটের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, “ইসলামী দলগুলো যদি এক হতে পারে এবং সম্মিলিতভাবে ভোটের বাক্স খোলা যায়, তাহলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।”

এ ছাড়া বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বক্তারা সকল ইসলামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ঐক্যবদ্ধ শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ