• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,,

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব

মানহানি, অপমান বা কটূক্তির অভিযোগে সাইবার সুরক্ষা আইন ব্যবহার করে মামলা করার সুযোগ নেই—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ফয়েজ আহমদ তার পোস্টে লিখেছেন, “নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর কোনো ধারায় মানহানি মামলার সুযোগ নেই। হেট স্পিচ যদি সহিংসতা সৃষ্টি করে কিংবা সহিংসতার ডাক দেয়, তখনই মামলার সুযোগ রয়েছে—তার আগে নয়।”

তিনি আরও বলেন, “মানহানি, সম্মানহানি, কটূক্তি বা অপমানের মতো অভিযোগের নাম করে সাইবার আইন অপব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। তাই সাইবার অধ্যাদেশের নাম করে যেন কেউ মানহানির মামলা না করে এবং আইনটি যেন কোনোভাবেই অপব্যবহার না হয়—সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, চলতি বছরের ২২ মে সরকার সাইবার অপরাধ প্রতিরোধ ও অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি করে। পরে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। নতুন এ আইনটি পূর্ববর্তী ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করে সাইবার নিরাপত্তায় আধুনিক ও সুষম কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ