• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ভূমিকম্প: ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার,,,,

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্প: ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি যাচাইয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নামার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়—ভূমিকম্পে সৃষ্ট জনমনে উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে দ্রুত রেসপন্স করছেন। এ অবস্থায় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়।

সরকার জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ