• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন

মন্ত্রিসভার সবুজ সংকেত, সংসদে প্রথম বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করেছে।”

এরপর অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর সম্পন্ন হলে বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাজেট ও সরকারি ব্যয় সংক্রান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেওয়া হতো। পরে রাষ্ট্রপতির সম্মতির পর সংশ্লিষ্ট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করা হতো।

সে সময় পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে বাজেট উপস্থাপন করা হয়েছিল। গত ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

নতুন সংসদ গঠনের পর এবারই প্রথম জাতীয় সংসদে পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে বাজেট প্রণয়ন ও অনুমোদনের সাংবিধানিক ধারায় প্রত্যাবর্তন ঘটেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ