• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে অন্তত ৩ জনের মৃত্যু,,,

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে অন্তত ৩ জনের মৃত্যু

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, কসাইতলী এলাকায় এক পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের মরদেহ বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড)–এ রাখা হয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া নিহতদের একজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল। অন্য ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ ভবনের রেলিং ধসে রাস্তায় হাঁটতে থাকা তিনজন চাপা পড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিংয়ের নিচে চাপা পড়ে নিহতদের দেহ রাস্তায় পড়ে আছে, এবং আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করতে সাহায্য করছেন। নিহতদের মধ্যে অন্তত একজনের মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে গেছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ