• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

রিপোর্টার: / ১১৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক

দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়া ও নানা দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তরিক সংহতি ও সহানুভূতি জানান।

তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে পাওয়া তথ্যমতে প্রাণহানি ঘটেছে ৬ জনের এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। তিনি বলেন, “বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি।”

তিনি আরও বলেন, সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সম্ভব হতো এবং ক্ষয়ক্ষতি কমানো যেত। “বাংলাদেশের মানুষ সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সামনে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও কাটিয়ে উঠতে সক্ষম হবে—আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি”, যোগ করেন তিনি।

দোয়া কামনা করে তারেক রহমান বলেন, “মহান রাব্বুল আলামীন যেন ভূমিকম্পে নিহতদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

তারেক রহমান জানান, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ