• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ভোলা জেলার লালমোহন ।

রিপোর্টার: / ৪৮৯ পঠিত
আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২০

লালমোহন প্রতিনিধি।। লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের কুমার খালি ৫নং ওয়ার্ডে তজুমুদ্দিন হাজী বাড়িতে ২৫ জুন বিকাল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে আঃ হাই গংদের সাথে একই বাড়ির ৭৫ বছর বয়সী বিধবা ফুলবানুর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পুরুষ শূন্য ঘরে ফুলবানু ও তার বিধবা মেয়ে নাজমার ওপর সন্ত্রাসী হামলা করে আঃ হাই, সাবের, জামাল, আক্তার, মরিয়ম, রাশেদসহ আরো কয়েকজন। ফুলবানু ও নাজমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারপিটের সময় একভরি চার আনা ওজনের রুপার হার নাজমার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। বৃদ্ধা ফুলবানু জানান, আমাদের জনবল না থাকায় ওনারা আমাদের জমিজমা জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। আমি আমার বিধবা মেয়েকে নিয়ে থাকি। বাড়িতে সামান্য কিছু হলেই পারিবারিক বিভিন্ন বিষয়ে অযুহাত ধরে তারা আমাদের মারে। আমরা অসহায় বিধায় আমাদের ওপর বারবার এ ধরনের নির্যাতন চালায়। এর আগেও আমাদেরকে এভাবে মারপিট করেছে। আমরা এসব নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করি। এদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায্য অধিকার যাতে ফিরে পায় তার আশাবাদী ব্যক্ত করেন অভিযোগকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ