• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

এমপি শাওনের চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ভোলার লালমোহনে।

রিপোর্টার: / ৭১৪ পঠিত
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২০

মোঃ নজরুল ইসলাম।।ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের চাচা লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঃ রাজ্জাক পঞ্চায়েত আর নেই। ২৮ জুন রবিবার অসুস্থতা জনিত কারণে হেলিকপ্টার যোগে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সময় দুপুর ১২টার দিকে লালমোহন হেলিপোর্টে হেলিকপ্টারে উঠালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, শালিশ বোর্ডের সভাপতি আবদুর রাজ্জাক পঞ্চায়েতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এক শোক বার্তায় এমপি শাওন বলেন, পিতৃসম চাচার মৃত্যুতে লালমোহন উপজেলা আওয়ামীলীগের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। ছোটবেলা থেকেই চাচার অনেক আদর যত্ন পেয়ে বড় হয়েছি। বিপদ মুহূর্তে সবসময়ই নিজ ছেলের মত আমাকে আগলে রাখতেন। চাচা নেই কথাটি শুনলেই কান্না চলে আসে চোখের কোনে।
মরহুমের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ আমার চাচাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আল্লাহুম্মা আমিন।
মরহমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে  জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ