• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি

রিপোর্টার: / ৮৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি

জনগণের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের সঙ্গে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কালিগঞ্জ থানার ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই জনগণের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি। থানায় সেবা নিতে আসা সর্বস্তরের মানুষ যাতে পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পান, সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়ের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা গেলে এলাকার মানুষ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।

কালিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, দখলবাজি, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ওসি। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন সাংবাদিকদের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি ও মোল্লা আব্দুস সালাম।

এছাড়া সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন এবং সাংবাদিক শেখ ইয়াসিন আলীসহ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কালিগঞ্জের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় করেন এবং জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ