• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণের জমির দলিল ও ঘরের চাবি পেলো ২৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নজরুল ইসলাম।। / ১৯১ পঠিত
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মোঃ নজরুল ইসলাম।।

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদের্শনায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপহার হিসেবে ভোলার লালমোহনে আরও ২৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে ২৭০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। অসহায়দের মাঝে জমিসহ এই ঘর বিতরণ বর্তমান সরকারের এক অনন্য নজির।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃখলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মালেক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল এবং লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ