• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেলপথ, কোচ পেলেই শুরু হবে ট্রেন চলাচল: মন্ত্রী শেখ রবিউল আলম আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’—খুলনার সমাবেশ থেকে যুব সমাজের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান বাংলাদেশ থেকেই তৈরি হবে মেসি-রোনালদো-এমবাপ্পে’—প্রাথমিক গোল্ডকাপের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুইজারল্যান্ডে মার্কিন-ইরান বৈঠক বাতিল, তবু লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: স্বাক্ষর হতে পারে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি, আলোচনায় তিস্তা প্রকল্প খোলা চিঠি” মাননীয় প্রধানমন্ত্রী ও বিচার ব্যবস্থাপনার নিকট আকুল আবেদন কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা

১৯৭৫ এর সেই অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়-রেলপথমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৪২ পঠিত
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

১৯৭৫ এর সেই অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, আমরা যে শক্তিটাকে মোকাবিলা করে আজ বাংলাদেশ স্বাধীন করেছি, সেই পঁচাত্তরের অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং লক্ষ্য ছিনতাই করেছিল। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করা, প্রত্যেক ক্ষেত্রেই যেন মানুষ নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। পঁচাত্তরের অপশক্তি একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা জনগণকে ভয় পায়। আর গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে যে খুনিকে আমেরিকা আশ্রয় দিয়ে রেখেছে, আজ সেই আমেরিকা আবার কিন্তু সামনে এগিয়ে এসেছে। এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এবং জেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা। এর আগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে একে একে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ