• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

খুলনার রোডমার্চে ৫ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে বিএনপি/দৈনিক ক্রাইম বাংলা।  

অনলাইন ডেস্ক।। / ৩১৮ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক।। 

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগে মঙ্গলবার পালিত হবে রোডমার্চ। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে বিভাগীয় সমন্বয় সভা করেছে বিএনপি। খুলনা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দফায় দফায় প্রস্তুতি সভা করছে। ঝিনাইদহ থেকে শুরু হয়ে ১৬০ কিলোমিটার রোডমার্চ শেষে খুলনার জিয়া হল চত্ত্বরে ৫ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে দলটি। রোডমার্চ শেষে খুলনার সমাবেশ সফল করতে বিএনপি নেতৃবৃন্দ রাতদিন কাজ করে যাচ্ছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তৈরি করা হচ্ছে তোরণ। পোস্টার সাটানো ও প্রচারপত্র বিলির কাজ চলছে। চলছে মাইকিংও। দলীয় সূত্র জানিয়েছে, রোডমার্চ সফল করতে এবং বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে অনাস্থা পোষণ করতে সর্বশ্রেণীর ব্যক্তিবর্গকে উজ্জীবিত করার কাজ হচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে ১০ লাখ লিফলেট পৌঁছে গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সরকার পতনের একদফা দাবিতে খুলনা বিভাগীয় রোডমার্চকে ঘিরে চাঙা বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা। ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে শুরু হয়ে ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনা নগরীর জিয়া হলের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে। রোডমার্চকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীর প্রবেশ দ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ২ শতাধিক তোরণ, নগরীর যশোর রোড, কেডিএ এভিনিউ, মজিদ স্মরণীসহ দলীয় কার্যালয়ে আলোকসজ্জার কাজ চলছে। এ ছাড়া রোববার থেকে নগরজুড়ে মাইকিং শুরু হয়। রোডমার্চ সম্পর্কে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ২৬ সেপ্টেম্বরের রোডমার্চ আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। অতীতের বিভাগীয় মহাসমাবেশ, তারুণ্যের সমাবেশের চেয়ে জনসমাগম বেশি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ