• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

আমতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।
আমতলীতে র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচী পালন করে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদিক্ষণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আব্দুল্লাহ-আবু- জাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন,মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আমতলীর সিনিয়র সাংবাদিক ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. জাকির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হায়তুজ্জামান মিরাজ ও আমতলী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো. আবু সাইদ খোকন প্রমুখ, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন ও ওয়ার্ল্ড ভিশন এর আমতলী এপির স্পন্সরশীপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া। র‍্যালী ও আলোচনা সভায় সভায় সিপিপির স্বেচ্ছাসেবকগন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ফায়ার সার্ভিসে কর্মীরা উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের কমর্ীরা স্টেশস ম্যানেজার মো. শাহাদৎ হোসেনরে নেতৃত্বে অগ্নিনির্বাপকের মহড়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ