• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
থার্ড টার্মিনালে যাত্রীসেবা: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মেনজিসের রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড: আতঙ্ক ফিফার ২১১ দেশকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবি সুনামগঞ্জে তিন সন্তানসহ বাবার বিষপানের ঘটনায় চাঞ্চল্য এক দশকে দ্বিগুণ প্রবাসীদের রেমিট্যান্স, জানাল জাতিসংঘ দীর্ঘ এক যুগ পর ঢাকায় ফিরছে বাটেক্সপো ২০২৬ ভারত-বাংলাদেশ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায় ও চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট অব্যাহত

অ্যাক্রেডিটেশন কার্ড, বাতিল সাহেদের।।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২০

ঢাকা ঃ কোভিড-১৯ (করোনাভাইরাস) চিকিৎসা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে তিনি এই কার্ড নিয়েছিলেন।

রোববার (১৯ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার দৈনিক ক্রাইম বাংলা কে এ তথ্য জানান তিনি ।

তিনি বলেন, এ বিষয়টি আমাদের নীতিমালার মধ্যেই বলা আছে। যদি কেউ প্রতারণামূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই আমরা তার কার্ডটি বাতিল করেছি।সাহেদ দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড নেন। কার্ডের নম্বর-৬৮৪৫। গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদফতর। কার্ডের মেয়াদ ছিল চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ