• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক সলঙ্গায়।

রিপোর্টার: / ৪৯২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মোঃ গোলাম মোক্তাদির রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ঘাটকা মধ্যপাড়া গ্রামের খাতেম আলীর ছেলে আলহাব হোসেন (৪০), মৃত ইউসুফ আলীর ছেলে সুমন হোসেন (২৫), আলোক হোসেনের ছেলে আলম হোসেন (২৭), ও ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তুহিন (২৪)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী বাস আল-আমিন, যাহার নং-ঢাকা মেট্রো-জ-১১-০০১৬ ও ঢাকাগামী একতা নামীয় যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫০৫৮ বাসগুলোতে পৃথক অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
মো: এরশাদুর রহমান আরোও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সরনীর ১৩ (গ) আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহতো রেখে মাদকমুক্ত দেশ গঠনে র‌্যাব-১২ অঙ্গীকার নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ