• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বান কি মুনের ফোন বাংলাদেশের, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রিপোর্টার: / ৪৪৪ পঠিত
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ   মুজিববর্ষকে স্মরণ করে ২০২১ সালের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন। ২৯ জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোনে এ কথা জানান তিনিপ্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৬টা ১০ মিনিটে শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তি যেখানে বান কি মুন অনলাইনে অংশগ্রহণ করবেন।প্রেস সচিব বলেন, করোনাভাইরাস সংকট এবং সুপার সাইক্লোন আম্ফান পরিস্থিতি সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-১৯ মহামারি এবং সাইক্লোন আম্ফানের মতো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি মুন। দ্বিতীয় বারের মতো সিভিএফ-এর সভাপতির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ