• রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি রামিসার হত্যাকারীর এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে’ — ত্রিশালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা মার্কিন অবরোধের মধ্যেও প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান: আইইএ মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা

গফরগাঁও পৌর বিএনপির সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন গফরগাঁও পৌর বিএনপির নেতৃবৃন্দ। গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ফজলুল হক ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও মন্দিরগুলোর হেফাজত করতে সাংবাদিকদের সহযোগিতা ও দলীয় নেতা-কর্মীদের আহবান জানান। এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি ও স্বস্তি বজায় রাখতে বিএনপি কর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম. আর খায়রুল, মোঃ আবদুস সালাম, মোঃ সাদেকুর রহমান, শাহ আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন চাঁনু ও জাহিদ হাসান স্বপন প্রমুখ। এর আগে পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পুজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ