• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

ওসি প্রত্যাহার এএসআইকে চড় মারা আলোচিত।

রিপোর্টার: / ৩৯১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা:  মেজর (অব.) সিনহা নিহতের ঘটনায় গ্রেফতার সিনহার সহযোগী সিফাতের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা ও এএসআইকে চড় মারার ঘটনায় বরগুনার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস আলীকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম।
এঘটনায় পুলিশের পক্ষ থেকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা রবিবার (৯ আগষ্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার এই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ইলিয়াস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দী হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র শাহেদুল ইসলাম সিফাত।
পূর্ব ঘোষণা অনুযায়ী সিফাতের মুক্তির দাবিতে শনিবার দুপুর ১২টায় সিফাতের জন্মস্থান বরগুনার বামনায় মানববন্ধন কর্মসূচি শুরু করে তার সহপাঠীরা। মানববন্ধনে হঠাৎ পুলিশ এসে ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয়। এরপর লাঠিচার্জ শুরু করলে মানববন্ধন পণ্ড হয়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মানববন্ধনকারীদের অভিযোগ ছিল, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী। পুলিশ প্রথমেই মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এরপরও সিফাতের বন্ধুরা মানববন্ধন চালিয়ে গেলে ওসি দৌড়ে এসে নিজেই লাঠিপেটা শুরু করেন। একই সঙ্গে তিনি মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দুষ্কৃতিকারী বলে উল্লেখ করে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ