• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের

মেয়েকে ধর্ষণ চেষ্টা, বাবা গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো.মানিক ওরফে ঢাকাইয়া (৪৫) উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মৃত এনায়েত উল্যাহ খোকনের ছেলে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ভোর রাতের দিকে ভিকটিম (১৬) তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। অভিযুক্ত মানিক ওরফে ঢাকাইয়া চুপিসারে ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে। এরপর ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ভিকটিম শৌর চিৎকার করলে ভিকটিমের মা শয়ন কক্ষে এসে ভিকটিমকে আসামির কবল থেকে উদ্ধার করে। তখন আসামি এ বিষয়ে কাউকে কোন কিছু বললে ভিকটিম ও তার মাকে প্রাণে হত্যার হুমকি দেয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকেলের দিকে ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামী আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানায় যাহার মামলা নং-৭। মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ