• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে

দাউদকান্দি-মতলব উত্তরের উন্নত সড়ক নির্মাণ ৫২৪ কোটি টাকা ব্যয়।

রিপোর্টার: / ৪৭০ পঠিত
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

অর্থনীতি ডেস্ক  কুমিল্লার দাউদকান্দি উপজেলার সঙ্গে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উন্নত সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে। এতে খরচ হবে ৫২৪ কোটি ৩৭ লাখ টাকা। পুরো অর্থই দেবে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প অনুমোদন শেষে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এটা একটা নতুন সড়ক। এটা হাইওয়ে নয়। এটাকে উন্নত করা হবে।’

‘দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ নামে প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পটি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপিতে) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।এ প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলো স্থাপনার ক্ষতিপূরণসহ ২৬ দশমিক ৯ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে। সড়ক বাঁধে মাটির কাজ ৩ দশমিক ৭৭ লাখ ঘনমিটার। বিদ্যমান পেভমেন্ট প্রশস্তকরণসহ পুনর্নির্মাণ (৫ দশমিক ৫০ মিটার প্রস্থে) ৯ কিলোমিটার। বিদ্যমান পেভমেন্ট প্রশস্তকরণসহ মজবুতীকরণ (৫ দশমিক ৫০ মিটার প্রস্থে) ১০ দশমিক ৫০ কিলোমিটার। নতুন পেভমেন্ট নির্মাণ (৫ দশমিক ৫০ মিটার প্রস্থে) ১ দশমিক ২০ কিলোমিটার। সার্ফেসিং- ডিবিএস ওয়্যারিং কোর্স (৫ দশমিক ৫০ মিটার প্রস্থে) ২০ দশমিক ৬৬ কিলোমিটার। পিসি গার্ডার ৩১ দশমিক ৫০ মিটারের একটি সেতু নির্মাণ করা হবে। ২৮ মিটারের ৬টি আরসিসি কালভার্ট নির্মাণ নির্মাণ করা হবে। ৩ হাজার ২৭০ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ