• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

অর্ধশতাধিক করোনা আক্রান্ত বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ফলে।

রিপোর্টার: / ৪৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক ব্যক্তির করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত একজন। আগস্ট মাসের প্রথমদিকে এই বিয়ের আয়োজনটি সম্পন্ন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এরই মধ্যে ঘটনা নিশ্চিত করেছেন।

এ নিয়ে একটি তদন্ত করেছে মেইনের কেন্দ্রীয় ‘ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ কেন্দ্র। জানানো হয়েছে, গত ৭ আগস্ট ওই অনুষ্ঠানে সবাই যোগ দেন। সেখানে যোগ দেয়া ২৪ জন পরবর্তী সময়ে করোনা পজিটিভ শনাক্ত হন।কিন্তু মেইন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে যারা ওই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে একজন মারা গেছেন।কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ঝুঁকি নেয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে। যে নারীর মৃত্যু হয়েছে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ