• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আসছে নতুন বছরে বুবলীর সাত সিনেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর। তার অভিনীত সবশেষ ছবিগুলো খুব একটা ব্যবসা সফলতা পায়নি। একাধিক সিনেমা আটকেও আছে, মুক্তি মিলছে না। এছাড়া বছরজুড়ে ব্যক্তিগত জীবন নিয়েই তুমুল আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। তবে আগামী বছরটা বেশ সফলতার চাদরে মুড়তে চলেছেন বুবলী। একটি দুটি নয়, সাতটি সিনেমা মুক্তি পাচ্ছে অভিনেত্রীর। নতুন বছরে (২০২৫) মুক্তি পাবে বুবলীর সাত সিনেমা। ইতোমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। এই সাতটি সিনেমায় তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালক ২০২৫ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আগামী বছর আমার অনেক সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, এটি সত্যিই ভালো লাগার। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। চরিত্রগুলোতে ভেরিয়েশন আনতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করেছি। তাই প্রত্যাশাটা বেশি।’ এদিকে গতকাল বুধবার ছিলো এ নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনে থাকছে না কোনো আয়োজন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দিনটি যথারীতি পরিবারের সঙ্গে উদযাপন করব। বিশেষত আমার জীবনের এ মুহূর্তের শ্রেষ্ঠ বন্ধু আমার সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ