• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

চট্টগ্রামে কন্টেইনার পরিবহন বন্ধ, শ্রমিকদের ধর্মঘট পাঁচ দফা দাবিতে।

রিপোর্টার: / ৪৮৬ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স  ঃ  শ্রমিকদের  নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি চলছে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও নগরীতে সব ধরনের কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে চট্টগ্রামে এ কর্মবিরতি শুরু করে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে কোনো প্রাইম মুভার ও ট্রেইলর চলাচল করছে না।প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক জানান, শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে যাচ্ছেন।বাকি চারটি দাবি হলো-শ্রম আইন অনুযায়ী সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত দেয়া, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মকর্তারা জানান, প্রাইম মুভার চলাচল বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রফতানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন হচ্ছে না। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি যেমন বন্ধ হয়ে পড়েছে, তেমনি জাহাজিকরণের জন্য বন্দরে রফতানি পণ্যের কন্টেইনারও অফডক থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না।উদ্ভূত পরিস্থিতি নিয়ে সীতাকুণ্ড সার্কেল এএসপির সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক চলছে বলে জানা গেছে।এদিকে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মসূচির কারণে অফডকে কন্টেইনার ডেলিভারি বন্ধ আছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ