• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ

আসন্ন ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে মোহাম্মদ আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “জুলাই-আগস্ট পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই ছাত্রদের এই রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। জনগণের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, “নতুন কোনো রাজনৈতিক দল যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং দমন-পীড়নের পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে, যেমনটি তারা আগেও করেছে।”

মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেঁতুলঝোড়া ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ৫ আগস্টের গণআন্দোলনের পরবর্তী সময়ে সাভার-আশুলিয়ায় চলমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে, চাঁদাবাজি বন্ধ না হওয়া নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্রসহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ