• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়, বরিশালের ঝালকাঠিতে।

রিপোর্টার: / ৪২৬ পঠিত
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ১৫/০৯/২০২০ইং তারিখ মঙ্গলবার ঝালকাঠি লঞ্চঘাটে জেলা পুলিশেরর অায়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং যৌতুক বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশাল।জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃশফিকুল ইসলাম।তিনি বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ডিআইজি।ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্থানীয় লোকজন সবাই অংশ নেয় বলে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ