• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

মোটরসাইকেল আরোহী নিহত পিকআপের ধাক্কায়।

রিপোর্টার: / ৩৭৪ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তুর্য (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত তুর্য নির্মানাধীন নীলফামারী-ডোমার সড়কের ঠিকাদারের ভেকু মেশিন অপারেটরের কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি ঝিনাইদহে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তুর্য। অপরদিকে মরিচ ভর্তি একটি পিকআপও নীলফামারীর দিকে আসছিল। এ সময় মোবাইল বেজে উঠলে তুর্য রাস্তার উপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরার সময় পেছন থেকে পিকআপটি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী পুলিশের সহায়তায় পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ