• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

জয়ার নতুন সিনেমা ১৫ দিনে শেষ হলো

রিপোর্টার: / ৪৬৯ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্কঃ  মার্চ থেকেই দেশে করোনাভাইরাসের প্রভাব শুরু। ধীরে ধীরে তা ভয়ংকর হয়ে উঠলে সারাদেশ লকডাউনে যায়। বন্ধ হয়ে আসে স্বাভাবিক জীবনযাত্রা। আর সবার মতো মহামারীর আতংক-ভয় নিয়ে দিন পার করেছেন অভিনেত্রী জয়া আহসানও।জুন থেকেই খানিকটা স্বাভাবিক হতে শুরু করোনা পরিস্থিতি। সেই সময়টাতেই জয়া নেমে পড়েছিলেন শুটিংয়ে। প্রথমে শর্টফিল্মের প্ল্যান থাকলেও কাজ করতে করতে সেটা বিস্তৃত হয়ে ফিচার ফিল্মে রূপ নিয়েছে। নাম ঠিক না হওয়া এ ছবির খবর নিজেই জানালেন জয়া।রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে ‘গেরিলা’ অভিনেত্রী এই ছবিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।তিনি জানিয়েছেন, ছবিটি পিপলু আর খানের দ্বিতীয় পরিচালনা। তবে প্রথমবার চিত্রনাট্য লিখেছেন তিনি। তার সহযোগী হিসেবে ছিলেন নুসরত মাটি।আরও একটি তথ্য হলো, অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মস, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়ার সঙ্গে জয়ার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে।তবে কি নিয়ে ছবিটির গল্প তা জানাননি তিনি। নিজে প্রযোজক হলেও পরিচালকের অনুরোধে গল্পের রহস্যটা জিইয়ে রেখেছেন দর্শকের জন্য। জয়া বললেন, ‘বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী ছবির আগমনী বার্তা দিয়েছেন ।’ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে মাত্র ১৫ দিনে।করোনার জন্য সতর্কতায় টিমও ছিলো খুবই ছোট, যোগ করেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।প্রসঙ্গত, ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে প্রযোজক জয়ার আত্মপ্রকাশ। এরপর ঘোষণা আসে তার প্রযোজনায় নির্মিত হবে ‘ফুড়ুৎ’ নামের সিনেমা টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ