• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায়

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায়

নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের পালিত একটি বলি মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লা (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম জানান, তাদের গোয়ালে আটটি মহিষ রয়েছে, যার মধ্যে একটি বলি মহিষও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তোফাজ্জেল মোল্লা বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বলি মহিষটি তাঁর ওপর আক্রমণ চালায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে তখন কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। মহিষের আক্রমণে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তোফাজ্জেল মোল্লার শরীরের বিভিন্ন স্থানে মহিষের শিংয়ের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে বুকের দুই পাশ ও পাঁজরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পরপরই তাঁর মৃত্যু হয়েছে। পরে বিল থেকে গবাদিপশু আনতে যাওয়া অন্য কৃষকরা মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, নিজের পালিত মহিষের হামলায় কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ