• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় ৬ হাজার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে এ বীজ-সার বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, প্রেসক্লাবের সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ক্ষুদ্র, প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি উফশী আমন ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়। হাইব্রীড মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জনকে জনপ্রতি ১০ গ্রাম করে মরিচ বীজ দেয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন উফশি জাতের শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জনকে ৫ প্রকারের বীজ দেয়া হয়। একই সাথে জনপ্রতি ৫টি করে ৩০০ জন কৃষককে নারিকেল চারা, ১৪০ জনকে লেবু চারা ও ৮০ জনকে আম চারা দেয়া হয়।
এছাড়া, ৫০০ প্রতিষ্ঠানকে তাদের উপযোগীতা অনুযায়ী নারিকেল চারা এবং ২২৫ প্রতিষ্ঠানকে তাল চারা দেয়া হয়। ১৪০০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল চারা বিতরন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন, ‘কৃষি বিভাগের এবছরের প্রনোদনা কর্মসূচীকে ঐতিহাসিক কৃষি প্রনোদনা কর্মসূচী হিসেবে অভিহিত করা যায়। কেননা এক সাথে বিনামূল্যে এভাবে আর কৃষি প্রনোদনার বীজ, সার, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা অর্জনে বর্তমান সরকারের নির্দেশে আমরা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শুধু অফিসে বসেই নয় সার্বক্ষনিক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ