• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বরিশালের বিখ্যাত সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক প্রদান করেন।

১ জুলাই’২৫ তারিখ মঙ্গলবার বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বার্তা প্রবাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী।প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার।বিশেষ অতিথী ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন ও বিশিষ্ট গনমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।

সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলারবনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা,দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।এ ছাড়া তিনি ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নোমানী অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ,বরিশাল খবরসহ একাধিক অনলাইন গনমাধ্যমে কর্মরত। নোমানী সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ ।

সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে ২০০০ সালে। দীর্ঘ দুইযুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিটি,বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন।

এছাড়া সাংবাদিক নোমানী অনলাইন সাংবাদিকতা ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদকসহ সম্মাননা লাভ করেছেন। লাভ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরুস্কার।

সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। পছন্দ না করার কারনে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।কারাবরনও করেছেন একাধিকবার। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে নোমানী এক পরিচিত সাংবাদিকের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ