• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব,,,

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব

নেত্রকোনা, শুক্রবার:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে পতিত সরকারের দোসর ছিলেন। কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, কেউবা মনিটরিংয়ের সুবিধা নিয়েছেন। কিন্তু নির্বাচন নির্ধারিত সময়েই—ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে—অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। ২৪ জুলাইয়ের পর কিছু সহিংসতা হয়েছে, আমরা তা অস্বীকার করছি না। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আগের মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”

সাংবাদিকদের উদ্দেশ্যে শফিকুল আলম বলেন, “মাঠপর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলন করতে হবে। সম্পাদকরা জাতির উদ্দেশ্যে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন—এটাও পরিবর্তন প্রয়োজন।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ