• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন

মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলের কারাদন্ড ঝালকাঠিতে

রিপোর্টার: / ৩৭৭ পঠিত
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।১৮/১০/২০২০ইং তারিখ রবিবার  জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
আটককৃত জেলেরা  জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ