
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। সোমবার (২১ সেপ্টেম্বর) সেখানে অবস্থানকালে বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলাহাত্তিন বিলগেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি শেষে তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।