• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৪ পঠিত
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপির জন্য মারাত্মক ভুল হবে। বিএনপিকে তিনি আহ্বান জানান, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা না করে বরং বাংলাদেশের পুনর্গঠনের জন্য কাজ করতে। তাহলেই বিএনপি তরুণ প্রজন্মের সমর্থন পাবে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে ফেরানোর চেষ্টা করছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ৩৬ জুলাই ও ৫ আগস্ট ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই রায়ই প্রমাণ করেছে, বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোনো রাজনৈতিক ভূমিকা আর থাকবে না। অতীতের অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করেই ধারাবাহিকভাবে এসব হামলার ঘটনা ঘটছে। এর আগে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আক্রমণ, উপদেষ্টা মাহফুজ আলমের বিদেশ সফরে হামলার চেষ্টা এবং সর্বশেষ জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউইয়র্কে আখতার হোসেন ও ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব হামলার পেছনে প্রশাসনের ভেতরের কিছু অংশের যোগসাজশ রয়েছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার কারণেই বিদেশে এ ধরনের ঘটনা ঘটছে। ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও তা যথাযথভাবে করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে আওয়ামী লীগ পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ