• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সেই ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বাধা সংঘর্ষে শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৩ মার্চ উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।”

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ