• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সংবিধান সংশোধন ছাড়া নতুন পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় — কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক। জামায়াত ইসলামিসহ ইসলামী দলগুলো যে দাবি করছে তা বাস্তবায়ন করতে হলে আরপিওসহ সংবিধান সংশোধন করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতেই হবে।”

শনিবার রাত ৭টায় কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগস্টের পর থেকে সকল ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শান্তিতে রয়েছেন। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল মতের মানুষকে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “আমরা বিএনপি সংবাদমাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবীর, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ ও মিলন কর্মকার রাজু প্রমুখ।

মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ