• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,,

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। তবে শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করা সব সময় সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু বিষয় আমরা আগেই শেষ করেছি, কিছু বিষয় এখনো প্রক্রিয়াধীন, আর কিছু বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। সবকিছুই সময় মেপে করা সম্ভব নয়। তবুও এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে আতঙ্কিত বা দুশ্চিন্তা করতে হয়।”

তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।”

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আখতার আহমেদ জানান, “মাঠপর্যায় থেকে দল নিবন্ধনের তথ্য এসেছে, তা পর্যালোচনা চলছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।”

নির্বাচন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “আমরা যেভাবে এগোচ্ছি তা পরিকল্পনা অনুযায়ীই। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু জায়গায় এডজাস্টমেন্ট করতে হচ্ছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন পর্যন্ত আমি কোনো আতঙ্কজনক বা দুশ্চিন্তাজনক পরিস্থিতি দেখছি না।”

এদিকে, আরপিও (Representation of the People Order) সংশোধন বিষয়ে বিএনপির আপত্তির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও নিয়ে বিএনপি থেকে চিঠি এসেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যথাসময়ে সিদ্ধান্ত নেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ