• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন,,,

রিপোর্টার: / ৭৯ পঠিত
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

স্টাফ রিপোর্টার | ঢাকা | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, “ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর আমরা পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট সেখানে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ফাঁকা ছিল এবং আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানচলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ