• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,,

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে

সংবাদ:
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যেকোনো একটিতে তাকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

তাকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় এই পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হলেও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ