• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

বিদেশি পণ্য ও প্রকল্পের সম্মানী নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ৫৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সম্পদের ব্যয় সাশ্রয় এবং স্থানীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ বিভিন্ন ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই সতর্কবার্তা দেন। এ সময় দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় প্রকল্পের সম্মানী ভাতা নিয়েও প্রধানমন্ত্রী তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন রাখেন, দিনে অনেক মিটিং করার পরেও তিনি নিজে কোনো সম্মানী নেন না, অথচ কর্মকর্তাদের কেন সম্মানী নিতে হবে। এগুলোকে দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে সম্মানী গ্রহণের মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।

প্রকল্পের মালামাল কেনাকাটায় প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন সরকারপ্রধান। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে প্রকল্পের মালামাল যাচাইয়ের নামে কর্মকর্তাদের এ ধরনের বিদেশ ভ্রমণ পুরোপুরি বন্ধ করতে হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ